ইউনিয়ন পরিষদ
ফটিকছড়ি উত্তর উপজেলার ৬টি ইউনিয়ন — চেয়ারম্যান/প্রশাসক, সচিব, ওয়ার্ড, জনসংখ্যা, গ্রাম ও দর্শনীয় স্থানসহ।
ℹ️ বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়ন পরিষদে বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
বাগানবাজার ইউনিয়ন
- চেয়ারম্যান
- সাঈদ মোহাম্মদ ইব্রাহীম (প্রশাসক)
- ফোন
- 01733334348
- সচিব
- মোঃ আলা উদ্দিন — 01821151620
- ওয়ার্ড
- ৯টি
- জনসংখ্যা
- ৪০,৪৯৬ (২০১১)
- ভোটার
- ৩৫৪৭৪ জন
- ঠিকানা
- বাগানবাজার ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম
🔗 ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট
গ্রামসমূহ (৪০টি)
পুরাণ রামগড়যতিরচররামগড় চা বাগানহাজীপাড়াবলিপাড়াইসলামাবাদআলমপুরচিকনছড়াহাতিরখেদাগার্ডপাড়ানবীনগরমাস্টারপাড়াবড়বিলমতিননগরলালমাইমধুপুরদক্ষিণ চিকনছড়াজেবুনেছাপাড়াগজারিয়াআমতলীসিকদারখীলহাসানপুরধুলিয়াছড়িখন্দকার পাড়াহলুদিয়াসৈনিকপাড়াআঁধারমানিকমোহাম্মদপুররসুলপুরঅফিসটিলাআঁধারমানিক চা বাগানপানুয়ারহমতপুরজলশিদক্ষিণ পানুয়াউদাইয়া পাথরনুরপুরপাতাছড়িনয়াদোলংহারবাতলী
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার সর্ব উত্তরে এবং সর্ব পশ্চিমে বাগানবাজার ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। এই ইউনিয়নের পশ্চিমে মীরসরাই উপজেলা, দক্ষিণে দাঁতমারা ইউনিয়ন, পূর্বে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা এবং উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
বাগানবাজার ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নামকরণ ও ইতিহাস
ইউনিয়নের নামকরণ সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে, এই অঞ্চলে এক সময় কয়েকটি বাগান ছিলো, পরে কোন একটি বাগানের পাশে দোকান হয়। কালক্রমে ঐ দোকান হাটে পরিণত হওয়ায় এলাকাটি বাগানবাজার নামে পরিচিতি।
হাট বাজার
বাগানবাজার ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হলোঃ নতুন বাজার, চিকনছড়া বাজার এবং আঁধারমানিক রাস্তার মাথা বাজার।
দর্শনীয় স্থান
বাগানবাজার ইউনিয়নের দর্শনীয় স্থান হলোঃ আধারমানিক চা বাগান। রামগড় চা বাগান। সেলফি রোড।
দাঁতমারা ইউনিয়ন
- চেয়ারম্যান
- সাঈদ মোহাম্মদ ইব্রাহীম (প্রশাসক)
- ফোন
- 01733334348
- ওয়ার্ড
- ৯টি
- সদস্য
- ১২ জন
- জনসংখ্যা
- ৪৭,৫২৬ (২০১১)
- ভোটার
- ৪৪২১৮ জন
- ঠিকানা
- দাঁতমারা ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম
🔗 ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট
গ্রামসমূহ (৫৬টি)
জিলতলীসুবলছড়িবালুটিলাকয়লাপূর্ব সোনাইমোহাম্মদপুরফুলছড়িকড়ই বাগানইসলামপুরগিলাতলীহেয়াকো সওদাগর পাড়াশিকদারখীলহেয়াকো মধ্যম পাড়াচৌধুরী পাড়াবাংলা পাড়াঝাকুনানিচিন্তাহোসেনেরখীলবান্দরমারাবৌদ্ধর খলীএনায়েতপুরমনুয়ারখীলকাছিমারখীলদাওয়াতের টিলাবড় বেতুয়াছোট বেতুয়ামোজাহিদপুরনলুয়ার টিলাতারাখোঁঝুমিপাড়াবৈদ্যপাড়াফাক্কিরিয়াবাদঘরকাটাফকির পাড়াআকবর পাড়ামুহুরীখীলমাস্টার পাড়ারত্নপুরসার্দ্দীনগরবড়ইতলীদাঁতমারাবালুখালীফকিরটিলাএকতাপুরচাপাতলীসোনারখীলগ্রামপাড়াসরকার পাড়ামুসলিম পাড়ানতুন পাড়াচেলাউজানকেচিয়াহেয়াকো পূর্ব পাড়ামুসলিমপুরঅলীপুরধুলিয়াছড়ি
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার উত্তরাংশে দাঁতমারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে বাগানবাজার ইউনিয়ন, দক্ষিণে নারায়ণহাট ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা, পশ্চিমে মীরসরাই উপজেলা অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
দাঁতমারা ইউনিয়নের ১টি ডিগ্রী কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি দাখিল মাদ্রাসা, ২৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নামকরণ ও ইতিহাস
জনশ্রুতি আছে যে, কোন এক সময় একটি পাগলা হাতি বড় একটি গাছে দাঁত দিয়ে আঘাত করেছিল। এরপর ঐ গাছকে দাঁতমারা বলা হত। পরবর্তীতে আশে পাশের এলাকা সমূহ দাঁতমারা হিসেবে পরিচিতি লাভ করে এবং এই নামেই ইউনিয়নের নামকরণ করা হয়। উল্লেখ্য, দাঁতমারা বাজারকে স্থানীয়ভাবে এক সময় সাবর (সাহেবর) হাট বলে ডাকা হতো।
হাট বাজার
দাঁতমারা ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হলোঃ হেয়াকো বাজার, জিলতলী বাজার, ধুলিয়াছড়ি বাজার, দাঁতমারা বাজার, শান্তিরহাট বাজার, বড়বেতুয়া বাজার, বালুটিলা বাজার, ঝুমিপাড়া বাজার এবং নয়াবাদী বাজার।
দর্শনীয় স্থান
দাঁতমারা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ দাঁতমারা রাবার বাগান। দাঁতমারা চা বাগান। সেলফি রোড। নিউ দাঁতমারা চা বাগান। নেপচুন চা বাগান। হেয়াকো রাবার বাগান। মাল্টা বাগান।
নারায়ণহাট ইউনিয়ন
- চেয়ারম্যান
- সাঈদ মোহাম্মদ ইব্রাহীম (প্রশাসক)
- ফোন
- 01733334348
- সদস্য
- ১৩ জন
- জনসংখ্যা
- ৩৩,৭৬৩ (২০১১)
- ভোটার
- ৩১১১৬ জন
- ঠিকানা
- নারায়ণহাট ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম
🔗 ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট
গ্রামসমূহ (১৫টি)
উত্তর সুন্দরপুরহাপানিয়াপিলখানাজুজখোলানেপচুনচাঁদপুরবিনিমিজিরখীলঘড়াভাঙ্গাশৈলকোপাধামারখীলবাদুরখীলইদিলপুরশ্বেতছড়াশ্বেতছড়া নতুন পাড়াকুমারী পাড়া
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার উত্তর মধ্যাংশে নারায়ণহাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে দাঁতমারা ইউনিয়ন, পশ্চিমে মীরসরাই উপজেলা, দক্ষিণে ভূজপুর ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
নারায়ণহাট ইউনিয়নের ১টি ডিগ্রী কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ২১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নামকরণ ও ইতিহাস
জুজখোলা নামক গ্রামে নারায়ণ ত্রিপুরা নামে এক উপজাতীর চায়ের দোকান ছিলো। আশেপাশের লোকজন দোকানটিকে নারায়ণের দোকান বলে ডাকতো। কালক্রমে এই নারায়ণের দোকানকে কেন্দ্র করে আশেপাশে আরো দোকান গড়ে ওঠে এবং সেই জায়গাটি নারায়ণহাট নামে পরিণত হয়। পরবর্তীতে উক্ত নামে এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে নারায়ণহাট।
হাট বাজার
নারায়ণহাট ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হলোঃ নারায়ণহাট, মির্জারহাট, বাউন্দারপাড় বাজার, শ্বেতছড়া বাজার এবং ধামারখীল বাজার।
দর্শনীয় স্থান
নারায়ণহাট ইউনিয়নের দর্শনীয় স্থানঃ শ্বেতছড়া গ্রিণ সাজেক। হালদা ভ্যালী চা বাগান। নেপচুন চা বাগান। সুন্দর শাহ রহঃ ছিলা। হালদা খাল। সেমুতাং গ্যাস ফিল্ড।
ভূজপুর ইউনিয়ন
- চেয়ারম্যান
- এস এম এইচ শাহজাহান চৌধুরী (শিপন)
- ফোন
- 01860705112
- সচিব
- মো: আরিফ হোসেন — 01816173531
- ওয়ার্ড
- ৯টি
- সদস্য
- ১২ জন
- জনসংখ্যা
- ৩০,৪৫৪ (২০১১)
- ভোটার
- ৩০৪০৭ জন
- ঠিকানা
- ভূজপুর ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম
🔗 ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট
গ্রামসমূহ (১৩টি)
মিরেরখীলআজিমপুরসিংহরিয়াপূর্ব ভূজপুরআমতলীপশ্চিম ভূজপুরকোটবাড়িয়াহরিণাপাগলীছড়িরোসাইংগা ঘোনাকৈয়া পুকিয়াপশ্চিম কৈয়া পুকিয়াজঙ্গল কৈয়া পুকিয়া
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার মধ্যাংশে ভূজপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে নারায়ণহাট ইউনিয়ন, পশ্চিমে মীরসরাই উপজেলা, দক্ষিণে পাইন্দং ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলা অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
ভূজপুর ইউনিয়নে ২টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নামকরণ ও ইতিহাস
ব্রিটিশ শাসনামলের জমিদার কাজি হাসমত আলীর সময়ে ভূজপুর ইউনিয়ন গঠিত হয়। ভূজপুর ইউনিয়নের নাম নিয়ে জনশ্রুতি রয়েছে, প্রাচীন ভোজ রাজার নাম অনুসারে এ ইউনিয়নের নাম হয় ভূজপুর। ভোজে রাজা ছিলেন বর্তমান পশ্চিম ভূজপুর গ্রাম এবং তৎসংলগ্ন গ্রামের জমিদার।
হাট বাজার
ভূজপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হলোঃ কাজিরহাট, মির্জারহাট এবং ফকিরহাট বাজার।
দর্শনীয় স্থান
ভূজপুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ ভূজপুর জমিদার বাড়ি, পূর্ব ভূজপুর। মং রাজার দীঘি (পশ্চিম ভূজপুর)। হালদা রাবার ড্যাম। ফটিকছড়ি খালের উৎপত্তিস্থল (সীতাকুণ্ড পাহাড়)।
হারুয়ালছড়ি ইউনিয়ন
- চেয়ারম্যান
- ইকবাল হোসেন চৌধুরী
- ফোন
- 01748445518
- সচিব
- জনাব আবদুল আলিম — 01817710407
- সদস্য
- ১২ জন
- জনসংখ্যা
- ২৫,১৪৬ (২০১১)
- ভোটার
- ২২৪৪১ জন
- ঠিকানা
- হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম
🔗 ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট
গ্রামসমূহ (১৯টি)
সুজানগরব্রাহ্মণপানিলম্বাবিলফকির পাড়াদরগ পাড়ামোল্লা পাড়াবড়ুয়াপাড়াহাজারিখীলমহানশাহ পাড়াপিরপিরিয়াত্রিপুরা পাড়াবড়বিলপাটিয়ালছড়িনতুন বাগানপালপাড়াখামার পাড়ামাইজ পাড়ানগরে পাড়াকোম্পানি টিলা
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার মধ্য পশ্চিমাংশে হারুয়ালছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এই ইউনিয়নের দক্ষিণে সুয়াবিল ইউনিয়ন, পাইন্দং ইউনিয়ন, উত্তরে ভূজপুর ইউনিয়ন এবং পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
হারুয়ালছড়ি ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নামকরণ ও ইতিহাস
হারুয়ালছড়ি ইউনিয়নের বক্ষভেদ করে হারুয়ালছড়ি নামক একটি খাল বয়ে গেছে, তাই ঐ খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয় বলে জানা যায়।
হাট বাজার
হারুয়ালছড়ি ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হলোঃ মহাজন হাট, রামহরি হাট, তালতলি বাজার, হারুয়ালছড়ি নয়াহাট, শান্তিরহাট (কমিটির হাট), আমান বাজার, বায়লা বাজার এবং লালাহাট।
দর্শনীয় স্থান
হারুয়ালছড়ি ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ হারুয়ালছড়ি রাবার ড্যাম। ফকির পাড়া গায়েবী জামে মসজিদ। হাজারিখীল ইকো টুরিজম পার্ক। এলাহী নূর চা বাগান। রাঙ্গাপানি চা বাগান।
সুয়াবিল ইউনিয়ন
- চেয়ারম্যান
- জয়নাল আবেদীন
- ফোন
- 01817705447
- সচিব
- মোহাম্মদ জসিম উদ্দীন — 01893132157
- সদস্য
- ৮ জন
- জনসংখ্যা
- ৩১,৬৫০ (২০১১)
- ভোটার
- ১৩৯৯৮ জন
- ঠিকানা
- সুয়াবিল ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম
🔗 ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট
গ্রামসমূহ (৮টি)
দক্ষিণ সুয়াবিলবারমাসিয়াশোভনছড়িহাজিরখীলজঙ্গল শোভনছড়িউদালিয়াবেতুয়াপশ্চিম মন্দাকিনী
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পশ্চিমাংশে সুয়াবিল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে হারুয়ালছড়ি ইউনিয়ন, পূর্বে নাজিরহাট পৌরসভা, দক্ষিণে হাটহাজারী উপজেলা এবং পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত।
শিক্ষা ব্যবস্থা
সুয়াবিল ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
নামকরণ ও ইতিহাস
জঙ্গলাকীর্ণ জনপদের বিলে ফসলের মাঠে অজানা পোকা শস্য খেয়ে ফেলতো। এই ঘটনা হতে বিলের নাম হয় সুয়াবিল। উক্ত নামে এলাকাটির নাম সুয়াবিল হয় এবং এই নামে সুয়াবিল ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
হাট বাজার
সুয়াবিল ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হলোঃ চুরখাঁহাট বাজার, বৈদ্যরহাট বাজার, রাজা মিয়া বাজার এবং লালমাটিয়া বাজার।
দর্শনীয় স্থান
সুয়াবিল ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ বারমাসিয়া চা বাগান। উদালিয়া চা বাগান। সুয়াবিল সিদ্ধাশ্রম।